সিলেটে সাংবাদিক মামুনের ওপর যুবলীগ নেতার হামলা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সিলেটে সাংবাদিক মামুনের ওপর যুবলীগ নেতার হামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১২:২৮:৩৯ অপরাহ্ন

সিলেটে সাংবাদিক মামুনের ওপর যুবলীগ নেতার হামলা

ছবি: সংগৃহীত


সিলেটে ফটো সাংবাদিক মামুন হোসেনের ওপর হামলা করেছেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা। এ সময় ওই সাংবাদিক ও তার পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেন তিনি।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মামুন হোসেন দৈনিক খবরের কাগজের সিলেট অফিসের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রথম রমজানের বিকেলে ইফতার সামগ্রী কিনতে মদিনা মার্কেট এলাকার একটি দোকানে যান সাংবাদিক মামুন হোসেন। এ সময় সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক এসে সাংবাদিক মামুন হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। আশেপাশের মানুষজন সাংবাদিক মামুন হোসেনকে রক্ষার চেষ্টা করলে রেজা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর মামুনকে কিল-ঘুসি মেরে আহত করেন এবং সিলেট ত্যাগ না করলে তাকে প্রাণনাশের হুমকিও দেন। পরে স্থানীয়রা মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে সাংবাদিক মামুন হোসেনের স্ত্রী সাংবাদিক শাকিলা ববি বলেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে হচ্ছে না। কারণ এখানে অন্য মানুষজনও ছিলেন। তাদের রেখে কেন সাংবাদিক মামুন হোসেনের ওপর হামলা করবে। সাংবাদিক শোনার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়। এই হামলা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কারণ আমরা বিভিন্নসময় চোরাকারবারি, চাঁদাবাজ, রাজনৈতিক নেতাসহ তাদের নানা অপকর্ম নিয়ে নিউজ করি। এটাও পূর্বের কোনো নিউজের কারণে ঘটতে পারে। রেজা হুমকি দিয়েছেন, আমাদের এই এলাকায় থাকতে দেবেন না। বাসায় এসে হামলা করবেন। আমি আমার ছোট মেয়ে ও স্বামীকে নিয়ে বাসায় থাকি। তাই কিছুটা ভয়ে আছি।

সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।


এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি