ওসমানীনগরে মসজিদ থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ওসমানীনগরে মসজিদ থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১২:৫২:৪৫ অপরাহ্ন

ওসমানীনগরে মসজিদ থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি


ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনার ব্যবহৃত মোটরসাইকেলটি চোর চক্র তালা ভেঙ্গে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের জামে মসজিদের নিচতলায় মার্কেটের বারান্দায় রাখা ছিল। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে নিশ্চিত করেছেন, সাংবাদিক আনোয়ার হোসেন আনা।

জানাগেছে, সাংবাদিক আনোয়ার হোসেন আনা উপজেলার গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসেছিলেন। রীতিমত তারাবির নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দেখতে পান নির্দিষ্ট স্থানে রাখা মোটরসাইকেলটি নেই। বাজাজ ডিস্কোভার ১২৫ মোটরসাইকেলটির নাম্বার হলো সিলেট-হ ১৪-৭২৯৪।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি