জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গনশুনানি অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গনশুনানি অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৩:১১:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গনশুনানি অনুষ্ঠিত


জনগনের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধির লক্ষ্য জৈন্তাপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন আয়োজিত এই গনশুনানি অনুষ্ঠিত হয়।  জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গনশুনানিতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবা প্রত্যাশি নাগরিকগণ আবেদন করেন।

গনশুনানিতে ইউএনও মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রতি বুধবার অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় এই গণশুনানির কার্যক্রম অব্যাহত থাকবে।

মানুষ তার বিভিন্ন সমস্যা অতি অল্প সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে সরকারি সকল সেবা সম্পর্কে ধারণা পেতে এই গনশুনানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, প্রসাশনের সকল সময় ব্যাস্ততম মূহুর্তে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা অনুপস্থিত থাকায় সেবা নিতে আসা সুবিধাভোগি কিংবা ভুক্তোভোগীদের বিড়ম্বনায় পড়তে হয়।

এছাড়াও কোন কোন সময় উপজেলার গুরুত্বপূর্ণ কোন সরকারি কাজের চাপ থাকলে সেবা গ্রহিতাদের সময় দিতে কিছুটা বিলম্ব হয় যাতে করে অনেকের ভিতরে প্রশাসন কার্যক্রম নিয়ে নেতীবাচক ধারণা জন্মে।

ইউএনও সাজেদুল ইসলাম আরো বলেন, বিশেষ কোন বড় প্রোগরাম না হলে এখন থেকে প্রতি বুধবার সকল নাগরিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি তাদের কথা শুনবেন এবং তা সমাধানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে তিনি জানান। সেই সাথে এই গনশুনানির সুফল সম্পর্কে উপজেলার সাধারণ মানুষের নিকট তা প্রচার করতে গণমাধ্যমে কর্মীদের নিকট আহবান জানান। 

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পুরুষ মহিলারা তাদের বিভিন্ন সমস্যার দরখাস্ত নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পেশ করে। তার মধ্য অন্যতম জন্ম নিবন্ধন সংশোধন, গৃহহীন পরিবারের ঘরের আবেদন, টিউবওয়েল সমস্যা,সেলাইমেশিন, ভূমি নামজারী সংক্রান্ত, স্কুলের ভবন নির্মাণ সংক্রান্ত, হতদরিদ্র পরিবারের জন্য ঘরের টিনের জন্য সহায়তা চেয়ে আবেদন করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম সব আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরে এর সমাধানের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের হতদরিদ্র অটোচালকের মেয়ে কলেজপড়ুয়া ২য় বর্ষের ছাত্রী তার বই কিনতে অসামর্থ্যের কথা জানিয়ে আবেদন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম তাকে পুরো নতুন বইয়ের সেট কিনে দেন।

এ সময় গনশুনানি চলাকালে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা ( উদ্ভিদ) গৌতম চন্দ্র সূত্রধর, উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা তিষাণ আক্তার সহ গনশুনানিতে অংশ নেয়া আবেদনকারী ও স্হানীয় গণমাধ্যম কর্মীরা।

জৈন্তাপুর/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি