বিশ্বনাথে আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

বিশ্বনাথে আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৭:৪৪:৩৭ পূর্বাহ্ন

 বিশ্বনাথে আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

ছবি : নিজস্ব


মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও সিলেটের বিশ্বনাথে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউকে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঘাসিগাঁওয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছমরু মিয়ার বাড়ীতে ট্রাস্টের ইউকের প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন, ডাইরেক্টর আফছর উদ্দিন, আনছার উদ্দিনসহ তাদের পরিবারের অর্থায়নে নগদ অর্থ ও ১৬ বান  ঢেউটিন বিভিন্ন জনের মধ্যে বিতরণ করা হয়েছে।

ট্রাস্টি মোস্তাক আহমদের সভাপতিত্বে ও   সংগঠক খালেদুর রহমান লাকীর পরিচালনায় বিতরণ পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি সাজিদ মিয়া,ট্রাস্টি মুনসুর আলম,জালাল আহমদ,আবু সায়ীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, ফরিদ মিয়া,মিসবাহ উদ্দিন,হামিম আহমদসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,যে মানুষ মহান মাবুদের সৃষ্ট জগতকে ভালবাসে, সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসেতার সে কাজই শ্রেষ্ঠ এবং প্রশংসনীয়। সেবার জন্য কাজ করলে মানব জীবন সুখের হয়।আর এ লক্ষ্যেই আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট প্রতিবছর প্রতিবেশী আত্মীয় স্বজনর এবং সমাজের অসহায় ও গরীব মানুষের সেবায় অবিরত কাজ করে যাচ্ছে।মানব সেবায় ট্রাস্টের কার্যক্রম বহমান থাকায় সকলেই ভূয়সী প্রশংসা করেছেন।

পরে শতাধিক অসহায় ও দরিদ্রের মাঝে নগদ অর্থ ও ১৬ বান ঢেউটিন বিতরণ করেন তাদের পরিবারের সদস্যগন। শুরতে পবিত্র কুরআন তেলোয়াত ও শেষে আলহাজ্ব  ছমরু মিয়ার মাগফেরাত কামনা ও তাদের পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন করেন মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি