দক্ষিণ সুরমায় কলোনি থেকে লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় কলোনি থেকে লাশ উদ্ধার

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় কলোনি থেকে লাশ উদ্ধার

প্রতিকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা আবাসিক এলাকার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় পাশের শরিফ উদ্দিনের কলোনি থেকে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মার্চ) বেলা ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কদমতলি এলাকার একটি আবাসিক হোটেলে চাকরি পেয়েছেন আনোয়ার হোসেন। এ উদ্দেশ্যে মঙ্গলবার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শরিফ উদ্দিনের কলোনিতে একটি ঘর বাড়া নেন তিনি। বুধবার বেলা ২টার দিকে কলোনির টিউবওয়েলে গোসল করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে তাৎক্ষণিক মারা যান। সাথে সাথে কলোনির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ব্যক্তির বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি। মঙ্গলবার কলোনিতে একটি ঘর ভাড়া নিয়েছেন তিনি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে সঠিক সিদ্ধান্ত ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। নিহতের পরিবারের সন্ধান করে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি