সিলেটে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সিলেটে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৫:১৬:০০ পূর্বাহ্ন

সিলেটে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

সিলেটে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার।


মানবপাচারকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে ‘৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজারের কুলাউড়ার কানেহাত গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারা হলেন, শাহীন আলম  ও সাইদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ‘৭ এপিবিএনর মিডিয়া সেল কর্মকর্তা।

জানা য়ায়, মধ্যপ্রচ্যের সাধারণ প্রবাসী ও দেশের সহজ-সরল মানুষকে টার্গেট করে এক শ্রেণির দালাল এবং মানবপাচার চক্র দীর্ঘদিন থেকে ইউরোপের স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন এক চক্রের মূল হোতা শাহীন আলম। সহযোগী হিসাবে রয়েছেন তার ভাই সাইদুর রহমান। তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন একই জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের এলাইচ মিয়ার ছেলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ইসলাম উদ্দিনসহ কয়েকজন।

এ ঘটনার পর ইসলাম উদ্দিনের ভাই সালাহ উদ্দিন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ‘৭ এপিবিএন’। একপর্যায়ে বুধবার মানবপাচারকারী দুই ভাই শাহীন আলম ও সাইদুর রহমানকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি