দক্ষিণ সুরমায় কৃষক প্রশিক্ষণ ও বারি সরিষার মাঠ দিবস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় কৃষক প্রশিক্ষণ ও বারি সরিষার মাঠ দিবস

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৬:৩৮:২৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় কৃষক প্রশিক্ষণ ও বারি সরিষার মাঠ দিবস


দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে কৃষক প্রশিক্ষণ ও বারি সরিষা ১৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের বাদেশপুরে চাষী বীরেন্দ্র নাথের সরিষা ক্ষেতে এ কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস  অনুষ্ঠিত হয়। 

সিলেট অঞ্চলের পতিত জমিতে পার্টনার প্রকল্পের আওতায় সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সিলেট কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

সরেজমিন গবেষনা বিভাগ, সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন।

 উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর এর সিএসও ডঃ হায়দার হোসেন, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর এর পিএসওডঃ শাহ মোঃ লুৎফুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি নুরুল ইসলাম এবং কৃষক আবুল কালাম, মাহাফুজুর রহমান,  সোহেল আহমদ , ফয়জুর রহমান ও মাহমুদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মাঠ দিবস অনুষ্ঠানে ৮০ বিঘা জমিতে বারি সরিষা ১৪ এবং বারি সরিষা ১৮ জাতের চাষ করেন। ঘূর্নিঝড় মিধিলি এবং মিকজাও এর কারনে বিলম্বে বপন করেও বারি  সরিষা ১৮ এর ফলন ভাল হবে বলে আশা করছেন এলাকার কৃষকগণ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি