সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ি আটক।
সিলেটের কোতোয়ালী মডেল থানার বেতারবাজার খেয়াঘাট এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার সময় এই ৪ জুয়াড়িকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মহানগরের কানিশাইল বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকায় জুয়ার আসরে বসিয়ে জুয়া খেলা হয় এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা ও লামাবাজার পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের কোতোয়ালী থানাধীন খুলিয়াটুলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে নয়ন মিয়া (৩০), সিলেটের কোতোয়ালী থানাধীন শেখঘাট এলাকার খালেক মিয়ার ছেলে শাহেদ আহমদ (২৩), সিলেটের কোতোয়ালী থানাধীন বেতের বাজার এলাকার মো. আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) ও সিলেটের কোতোয়ালী থানাধীন বেতের বাজার এলাকার মৃত মঙ্গল চাষার ছেলে চন্দন চাষা (৬০)।
আটককৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তাবার্তা/জেএ




