পদত্যাগ করলেন সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শ পরিচালক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

পদত্যাগ করলেন সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শ পরিচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৯:৪৩:৩৫ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শ পরিচালক

ফাইল ছবি


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম এবং ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ আতিকুজ্জামান নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। ইতিমধ্যে তারা সংশ্লিষ্টদের কাজে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সিকৃবির প্রক্টর মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, বুধবার (১৩ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। কি কারণে তিনি পদত্যাগ করছেন জানতে চাইলে এর বাইরে তিনি কোনো মন্তব্য করেতে রাজী হননি।

সিকৃবির ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান জানিয়েছেন, বিভাগীয় প্রধান হওয়াতে কাজের চাপ বেশি। তাই একইসঙ্গে একাধিক দায়িত্ব তিনি পালন করতে চাননি। তাই তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখনো পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি