সিলেটের বিএনপির দুই নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সিলেটের বিএনপির দুই নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন

সিলেটের বিএনপির দুই নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সিলেটের বিএনপির দুই নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।


লসিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী সহ চার বিএনপি নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূইয়ার আদালত কোতোয়ালী থানার জিআর ৬৩২ও ৬৩৪/২০২৩ নং মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত মামলায় বিএনপির নেতারা উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার প্রাক্ষালে তারা উক্ত আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।

আদালত দীর্ঘ শুনানী শেষে বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করেন এবং আদালতের অনুমতি ছাড়া তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট গোলাম সোহেল বলেন, আসামীগণ আদালতে অনুমতি না নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি