সিলেটে বিএনপির ১৯ নেতাকর্মী জামিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সিলেটে বিএনপির ১৯ নেতাকর্মী জামিন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৩:০৮:১৫ পূর্বাহ্ন

সিলেটে বিএনপির ১৯ নেতাকর্মী জামিন

ফাইল ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন ১৯ নেতাকর্মী। তারা উচ্চ আদালতে আগাম জামিনে ছিলেন। এদের মধ্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদীকে দেশত্যাগ না করার শর্তে জামিন দেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া তাদের জামিন দেন।

এই দুই নেতা ছাড়াও তিন নেতাকর্মীর জামিন দেন একই আদালত। আর জেলা ও দায়রা জজ আদালতে ওসমানীনগর থানার নাশকতার একটি মামলায় ১৫ জনের মধ্যে ১৪ জনকে জামিন দেন বিচারক একিউএম নাসির উদ্দিন।

তবে জামিন নামঞ্জুর করে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। তিনি ৫ মামলায় আগাম জামিনে ছিলেন। 

আসামিপক্ষের আইনজীবী এমরান আহমদ চৌধুরী জানান, পৃথক মামলায় ১৯ জন নেতাকর্মী জামিন পেয়েছেন। তাদের মধ্যে দুই নেতাকে বিদেশ না যাওয়ার শর্তে জামিন দেন আদালত। তারা সবাই উচ্চ আদালতের আগাম জামিনে ছিলেন। শুধু ছাত্রদল নেতা দিনারের জামিন হয়নি। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি