প্রতিকী ছবি
সিলেটে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের টুকেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম রুবেল আহমদ (১৯)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার পূর্বভাগের রফিক আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের আগে নগরের টুকেরগাও এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আর চালক মাসুক মিয়া গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেলের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এই ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে ট্রাক চালক পলাতক রয়েছেন।
জৈন্তাবার্তা/জেএ




