জৈন্তাপুরে ৩২ বোতল বিদেশি মদসহ একজন আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩২ বোতল বিদেশি মদসহ একজন আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০২:১৬:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩২ বোতল বিদেশি মদসহ একজন আটক


জৈন্তাপুরে ৩২ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম নাজিম (২৫)। সে গোয়াইনঘাট উপজেলার নলজুরী মাঝপাড়া গ্রামের রাশিদ মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) রাত ১২:৪৫ ঘটিকার জৈন্তাপুর স্টেশন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে জৈন্তাপুর সদর বাস স্টেশনে জান্নাত মেডিসিন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার সাথে থাকা অপর এক আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আটককৃত আসামি নাজিমের সাথে থাকা কালো রংএর একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। 

পুলিশ আরো জানায় উদ্ধার করা মদগুলোর মধ্যে ১২ বোতল রয়েল স্টেগ ও ২০ বোতল অফিসার চয়েস উইস্কি ব্রান্ডের মদ ছিলো যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ হাজার টাকার মত।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) । তিনি জানান আটককৃত আসামির বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে পলাতক আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামি নাজিমকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করার কথা তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি