জৈন্তাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০২:২৭:০৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


জৈন্তাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ মার্চ) বেলা এগারো ঘটিকায় র‍্যালী অনুষ্ঠিত হয়।  র‍্যালীটি জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  " স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক ঝুটন চন্দ্র সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

পরে অতিথিবৃন্দ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৪ উপলক্ষে জৈন্তাপুর শিল্পকলা একাডেমি আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সারী বাঁচাও আন্দোলনের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট আবদুল হাই আল হাদী,অধ্যাপক মনোজ কুমার সেন, প্রবীন শিক্ষক প্রদীপ লালং সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি