জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০২:৫৫:১৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে  ৫ হাজার ২শত ৫০ কেজি ( ১০৫ বস্তা) ভারতীয় চিনি সহ একজনে আটক করেছে পুলিশ।  আটককৃত ব্যাক্তির নাম জাহাঙ্গীর আলম (২৫)। সে  জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের ওসমান আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়  শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫:০০ টায়  গোপন সংবাদের ভিত্তিতে  সারিঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে এএসআই দীপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিলেট তামাবিল মহাসড়কে দক্ষিন সারিঘাট সরুফৌদ এলাকা হইতে একটি হাইড্রলিক ট্রাকে তল্লাশি চালানো হয়।  পরে ট্রাকে থাকা ১০৫ বস্তা  ভারতীয় চিনি  একজন আসামি সহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ( পিপিএম) তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক আসামি জাহাঙ্গীরকে শুক্রবার সকাল পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি