বিশ্বনাথে ৬ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথে ৬ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৩:২৬:৪৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে ৬ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

ফাইল ছবি


সিলেটের বিশ্বনাথে একই দিনে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪মার্চ) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম এলাকায় ছোট ভাইয়ের মৃত্যুর ৬ ঘন্টার ব্যবধানে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

মৃত দুজন হলেন- পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত হবিব উল্ল্যার ছেলে আব্দুর রূপ (৭০) ও আব্দুর রহমান(৬০)। তারা দুজনেই দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তারা অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মারা যান আব্দুর রহমান(৬০)। তার মৃত্যুর ৬ ঘন্টার মধ্যে রাত ২টার দিকে মারা যান বড় ভাই আব্দুর রূপ(৭০)।

এদিকে একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৫মার্চ) বাদ জুম্মা বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমদের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ।

তিনি জানান, তারা দুই ভাইয়ের মধ্যে খুব ভাব ছিল। চলাফেরা করতেন এক সাথে। দুইজন বিয়েও করেছেন একই পরিবারের অপন দুই বোনকে। তাদের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি