সিলেটে লেবুর ‘ডাবল সেঞ্চুরি’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সিলেটে লেবুর ‘ডাবল সেঞ্চুরি’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৯:০৩:৩০ পূর্বাহ্ন

সিলেটে লেবুর ‘ডাবল সেঞ্চুরি’

সিলেটে লেবুর ‘ডাবল সেঞ্চুরি’।


নিয়ন্ত্রণহীন ভোগ্যপণ্যের বাজার। চাহিদা বিবেচনায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। রোজা ঘিরে লেবু, বেগুন ও শসার দাম নিয়ে তুঘলকি কাণ্ড চলছে। এগুলো দেখারও যেন কেউ নেই। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম রমজান। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এ রোজা ঘিরে অস্থির করে তুলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে। 

পবিত্র রমজান মাস সামনে রেখে সিলেট বিভাগজুড়ে লেবুর দাম বেড়েছে বহুগুণ। অভিযোগ রয়েছে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা অন্য পণ্যের সাথে লেবুরও দাম বাড়িয়ে দিয়েছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরে খুচরা বাজারে আকারভেদে প্রতি হালি লেবুর দাম পড়ছে ৩০ থেকে ১৪০ টাকা। অথচ একই লেবু গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫ থেকে ৭০ টাকায়।

সিলেটের টুকেরবাজার এলাকায় ছোট আকারের প্রতি হালি লেবু ৪০ টাকা, মাঝারি আকারের ৬০ থেকে ৭০ টাকা এবং বড় আকারের ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রায় ৪ কিলোমিটারের ব্যবধানে মদিনা মার্কেট এলাকায় ছোট আকারের ৫০ টাকা, মাঝারি আকারের ৮০ টাকা এবং বড় আকারের প্রতি হালি লেবু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর রিকাবিবাজার এলাকায় ছোট লেবু প্রতি হালি ৩০ টাকায়, মাঝারি লেবু ৭০ থেকে ৮০ টাকায় এবং বড় লেবু প্রতি হালি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। নগরের বন্দরবাজার ও ব্রহ্মময়ী বাজারে প্রতি হালি ছোট লেবু ৪০ টাকা, মাঝারি লেবু ৬০ টাকা এবং বড় লেবু ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে সিলেটের মধ্যে ডাবল সেঞ্চুরি করেছেন বিশ্বনাথের ব্যবসায়ীরা। তারা ২০০ টাকায় বিক্রি করছেন প্রতি হালি লেবু। কয়দিন আগেও সাইজ ভেদে যে লেবু হালিতে বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়, আজ দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি হালি ২০০ টাকায়।

শুধু বিশ্বনাথ নয় আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, লেবু উপাদনের জন্য প্রসিদ্ধ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। দেশের বেশিরভাগ লেবু উৎপাদন হয় এই উপজেলায়। এখানকার লেবুর চাহিদা দেশজুড়ে। লেবুর মৌসুম হওয়া সত্ত্বেও খোদ লেবুর রাজ্যেই দাম সবচেয়ে বেশি। খুচরায় প্রতি হালি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। রমজানে লেবুর চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে দিয়েছেন বলে ক্রেতাদের অভিযোগ করেছেন।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, শুধু লেবু নয়, কেউ যেন অন্যায়ভাবে পণ্যের দাম বাড়াতে না পারেন, এরজন্য বাজার তদারকি করতে ৫টি টিম গঠন করে দেয়া হয়েছে। তিনি এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি