ছবি : নিজস্ব
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের জাকারিয়া নামের এক ডুবাই প্রবাসীর গায়েব হওয়া ৩ লাখ ৫১ হাজার ১৬০ টাকাসম পরিমান সৌদি রিয়াল ও একটি স্মার্টফোন সহ হাতব্যাগটি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দর ক্যাম্প। জাকারিয়া সিলেট জেলার কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া খালেদ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে।
আজ শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ওসমানী বিমানবন্দর ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম প্রেস কনফারেন্স করে এই তথ্য জানান।
লিখিত প্রেস কনফারেন্সে তিনি জানান, গত বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে শারজাহ্ থেকে বাংলাদেশ বিমানের Flight No. BG-252 তে প্রবাসী জাকারিয়া ও তার তিন ভাই পৌছান। তিনি কাস্টমস থেকে ব্যাগেজ স্কেনিং করার সময় তার ম্যানিব্যাগসহ ১০ হাজার ৫৪০ সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় গায়েব হয়ে যায়।
পরে তিনি এপিবিএন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অফিসে অভিযোগ করলে তদন্তে নামে এপিবিএন। সনাক্ত করা হয় অপরাধীকে। পরে আজ শুক্রবার ৭ এপিবিএন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের অপারেশন টিম পুলিশ পরিদর্শক এসএম আল মামুনের নেতৃত্বে মৌলভীবাজারের রাজনগরের ৭ নং ওয়ার্ড থেকে অভিযুক্ত খালেকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ম্যানিব্যাগ সহ টাকা ও একটি স্মার্টফোন। পরে ঐ প্রবাসীর কাছে তা হস্থান্তর করা হয়।
এম সি




