সিলেটে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে অভিযান, জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সিলেটে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে অভিযান, জরিমানা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০২:৫৫:১২ পূর্বাহ্ন

সিলেটে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে অভিযান, জরিমানা

সিলেটে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে মাঠে মনিটরিং টিম।


সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেটের জেলা প্রশাসনের বাজার মনিটরিংয় টিম।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর লালবাজার, কাজির বাজার, বন্দরবাজর এলাকায় বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেমের নেতৃত্বে বাজার মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানে সিলেট নগরীর লালবাজারের একটি মাছের দোকানে বেশি দামে মাছ বিক্রি করায় এবং বন্দরবাজারের একটি রেস্টুরেন্টকে ৫ হাজর টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে ২ হাজার টাকা জরিমান করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের সংশ্লিষ্টরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বেশ কয়েকটি দোকানে জরিমান করা হয়ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি