খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান।
মহান আল্লাহর সন্তুষ্টি ও প্রতিবেশীদের হক আদায়ের উদ্দেশ্যে মাহে রমজান উপলক্ষে রামাদ্বান উপহার বিতরণ সম্পন্ন করেছে সৈয়দ বাড়ি ফাউন্ডেশন, নওধার, বিশ্বনাথ।
১৫ মার্চ শুক্রবার বিকেলে নওধার সৈয়দ বাড়িতে আনুষ্ঠানিক ভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি।
সৈয়দ বাড়ি ফাউন্ডেশন এর উপদেষ্টা সৈয়দ লোকমান আলীর সভাপতিত্বে ও সৈয়দ সরোয়ার হোসেন এর পরিচালনায় ৮ পদের মোট ৩ শত প্যাকেট খাদ্য সামগ্রী সৈয়দ বাড়ির প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মিছবাউল হক। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ আশরাফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিলেট জেলা পরিষদ সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী,
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিম আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, ডরসেট আওয়ামী লীগের সভাপতি এ আর চেরাগ আলী, সৈয়দ আতিকুর রহমান ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপদেষ্টা সৈয়দ বাড়ি ফাউন্ডেশন। ৭নং ওয়ার্ড মেম্বার জামাল মিয়া, ৫নং ওয়ার্ড মেম্বার মখন মিয়া,বৈরাগী বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি শহিদ আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা নাইম আহমদ, জয়নাল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আসাদ আহমদ, ছাত্রলীগের জাকির হোসেন মামুন, সিরাজুল ইসলাম রুকন সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
জৈন্তাবার্তা/জেএ




