জৈন্তাপুরে গাজা-ইয়াবাসহ যুবক আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে গাজা-ইয়াবাসহ যুবক আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০১:৫২:২৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গাজা-ইয়াবাসহ যুবক আটক

জৈন্তাপুরে গাজা ইয়াবাসহ যুবক আটক ।


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে দেড়শ গ্রাম গাজা ও ৩০ পিছ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।  আটককৃত যুবকের নাম শামীম আহমেদ (৩২)। সে জৈন্তাপুর উপজেলার চান্দঘাট এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে বারো ঘটিকায় উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হরিপুর এলাকায় শামিম ভলগানাইজিং ওয়ার্কশপ থেকে শামীমকে আটক করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানান উদ্ধার করা মাদকের বাজারমূল্য আনুমানিক সাড়ে দশ হাজার টাকার মত। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)। তিনি জানান আটক হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি