গোয়াইনঘাটে নাগা মরিচের বাগান পরিদর্শনে কৃষির পরিদর্শক টিম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে নাগা মরিচের বাগান পরিদর্শনে কৃষির পরিদর্শক টিম

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০৪:৫৯:৫৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নাগা মরিচের বাগান পরিদর্শনে কৃষির পরিদর্শক টিম


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রূপায়িত নাগা মরিচের বাগান পরিদর্শন করেছে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। শনিবার (১৬ই মার্চ) দুপুরে উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল গ্রামে ৮ বিঘা জমিতে কৃষক আব্দুল মতিন এর নাগামরিচের বাগান পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজিয়া শিরিন, উপসচিব জসিম উদ্দিন ও উপসচিব তাসলিমা আহমেদ পলি। এসময় তারা পুরো বাগান ঘুরে ঘুরে দেখেন ও নাগা মরিচ আব্দুল মতিনকে নাগা মরিচ চাষের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান। উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি,জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মৎ শামীমা আক্তার, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। উপসহকারি কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ, মনতাজুর, প্রতাপ চন্দ্র দত্ত প্রমূখ।

একসময় পরিদর্শক টিম বলেন, ৫-৬ বছর আগে কেউ কেউ শখের বশে নাগা মরিচের চাষ করতেন। পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় শোভা পেত নাগা মরিচের গাছ। ছিল না লাভের আশা বা বাণিজ্যিক চিন্তা। পাঁচ বছরের মাথায় পাল্টে গেছে দৃশ্যপট। বাড়ির আঙিনা ছাড়িয়ে ফসলি জমিতে এখন চাষ হচ্ছে নাগা মরিচ। বাণিজ্যিক ভাবে নাগা মরিচ চাষ করে সফল হওয়ায় কৃষকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন পরিদর্শক প্রতিনিধি টিম।নাগা মরিচ চাষে উৎসাহ প্রদানে দেন বিভিন্ন দিক নির্দেশনা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি