চাঁদা প্রদানে অস্বীকৃতি: সিলেটে রেস্টুরেন্টে ছাত্রলীগের হামলা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

চাঁদা প্রদানে অস্বীকৃতি: সিলেটে রেস্টুরেন্টে ছাত্রলীগের হামলা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০৭:০৭:০৩ পূর্বাহ্ন

চাঁদা প্রদানে অস্বীকৃতি: সিলেটে রেস্টুরেন্টে ছাত্রলীগের হামলা

প্রতিকী ছবি


সিলেট মহানগরীর মেডিকেল রোডের তিন ভাই রেস্টুরেন্ট নামক একটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। এতে হোটেলের মালিকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রমজানে দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখতেন কাজলশাহ এলাকাস্থ তিন ভাই রেস্টুরেন্টের মালিক রাজীব কুমার দেব। বুধবার (১৩ মার্চ) স্থানীয় বখাটে সোহেল আহসান শিহাবের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মী দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখলে তাদের চাঁদা দিতে হবে বলে শাসিয়ে যান। তবে রেস্টুরেন্টের মালিক রাজীব দেব চাঁদা প্রদানে অস্বীকৃতি জানান।

শুক্রবার ইফতারের পূর্ব মুহূর্তে সোহেল আহসান শিহাব, সালমান, মুহিব, মুকিতসহ অন্তত ১৫ থেকে ২০ জন যুবক এসে রেস্টুরেন্টটিতে হামলা চালায়। এ সময় বাধা দিলে তিন ভাই রাজীব দেব, কর্মচারী বিধান দাশসহ রেস্টেুরেন্ট থাকা গ্রাহকদের মারধর করা হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় রাজীব দেব ও বিধান দাশকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাঈনুদ্দিন শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি