সিলেট সিটি কর্পোরেশনের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০৭:২৩:৪৯ পূর্বাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

ফাইল ছবি


সিলেট সিটি কর্পোরেশন ও একটি জাতীয় পত্রিকার লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজ্ঞপ্তিটি দেখিয়ে মোবাইলে এসএমএস দিয়ে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে।

এরকম কোনো বিজ্ঞপ্তি সিসিক দেয়নি এবং প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভূয়া বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

তিনি আরও জানান, সিলেট সিটি কর্পোরেশনের লোগো ও একটি জাতীয় পত্রিকার লোগো ব্যবহার করে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে তা সিলেট সিটি কর্পোরেশনের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভূয়া।

তিনি জানান, বিজ্ঞপ্তিতে ফাহিমা ইয়াসমিন নামের যে সচিবের নাম ব্যবহার করা হয়েছে তিনি বর্তমানে সিসিকে কর্মরত নন। গত বছরের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যান। সিলেট সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্যে প্রনোদিতভাবে মিথ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখে কেউ প্রতারিত না হওয়ার আহবান জানিয়ে জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি