সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১২:৩৭:৪৭ অপরাহ্ন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা।


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের তথ্য জানানো হয়। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের ১৮ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে জীবন বৃত্তান্ত ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে হবে।

এর আগে শনিবার (৯ মার্চ) ভোররাতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে কলেজের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে চোর সন্দেহে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় পরদিন রোববার (১০ মার্চ) দুপুরে মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ করে কর্মবিরতি পালন করেন। পরে বেলা দেড়টার দিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি