সিলেটে এবার সাড়ে ৬ হাজার কেজি ‘বুঙ্গার চিনি’ জব্দ, আটক ৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সিলেটে এবার সাড়ে ৬ হাজার কেজি ‘বুঙ্গার চিনি’ জব্দ, আটক ৩

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০১:০০:২৩ পূর্বাহ্ন

সিলেটে এবার সাড়ে ৬ হাজার কেজি ‘বুঙ্গার চিনি’ জব্দ, আটক ৩

সিলেটে এবার সাড়ে ৬ হাজার কেজি ‘বুঙ্গার চিনি’ জব্দ, আটক ৩।


সিলেটের সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে চিনি আসা থামছেই না। এসব চিনি সিলেট শহরসহ বিভাগের চার জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। চোরাচালানে আসা এসব চিনি স্থানীয়ভাবে ‘বুঙ্গার চিনি’ নামে পরিচিত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চিনি উদ্ধারে সিলেট জেলা ও মহানগরজুড়ে অভিযান চালাচ্ছে। তার পরিপ্রেক্ষিত  এবার চোরাচালানে আসা সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ( ১৫ মার্চ) সন্ধ্যা থেকে শাহপরাণ (রহঃ) থানাধীন বিকেএসপির সামনে (সুরমা বাইপাস) চেকপোস্ট বসিয়ে এ সাড়ে ছয়হাজার কেজির চালান আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে রিয়াজ বেপারী (২৪), সিলেটের গোয়াইনঘাট থানার মৃত কামাল উদ্দিনের ছেলে ইমন আহমেদ (২৩), একই থানার বিতরীখেল এলাকার ইব্রাহিম আলীর ছেলে জুবের আহমেদ (২৩)। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

আটককালে তাদের দখল ও হেফাজতে থাকা কার্ভাড ভ্যানের ভিতর হতে সর্বমোট ১৩২টি প্লাস্টিকের বস্তা ভর্তি ভারতীয় চিনি যার প্রতিটি প্লাস্টিকের বস্তা ওজন অনুমান ৫০ কেজি করে মোট সাড়ে ৬ হাজার কেজি জব্দ করা হয়। 

এছাড়াও কাভার্ড ভ্যান গাড়ি যাহার রেজি. নম্বর. ঢাকা মেট্রো-ড-১২-১৩৪৮ উদ্ধার করা হয়। 

এক বিজ্ঞপ্তিতে পুলিশের ওই কর্মকর্তা জানান, এসআই মো. ইবাদুল্লাহের নেতৃত্বে এএসআই আল ইমরান বিন রাজ্জাক ও ফোর্সসহ বিশেষ অভিযানে  সিলেট শহরের দিকে আসা একটি কার্ভাড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিলে কার্ভাড ভ্যানটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে । এসময় ফোর্সের সহায়তায় কার্ভাড ভ্যানসহ ৩ জনকে আটক করেন ও ১ জন কৌশলে পালিয়ে যায়। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে ভারতীয় চিনি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সিলেট শহরের দিকে নিয়ে যাচ্ছিল। 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১২, ১৫/০৩/২০২৪খ্রি. ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫B(1)(b)/২৫D মামলা রুজু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি