ওসমানীনগরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ওসমানীনগরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৩:১৯:৪৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা


সিলেটের ওসমানীনগরে সরকার নির্ধারিত ৬৬৪ টাকার বেশি দামে গরুর মাংস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

একই অপরাধে দুই ফল বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকালে উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, বেশি দরে মাংসসহ অন্যান্য পণ্য বিক্রির দায়ে শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভাইভাই মিট হাউজ এবং মামুন মিট হাউজ সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা হারে জরিমানা আদায় করা হয় এবং সরকার নির্ধারিত ৬৬৪ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

একই সময়ে অতিরিক্ত দরে ফল বিক্রির অপরাধে দুই ব্যবসায়িকে ৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি