সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৮ও ৯ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্হানে হাকুর খালের উপর নির্মিত বাঁশের সাঁকো পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
রবিবার ১৭ মার্চ দুপুর ১ টায় সরেজমিন পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ এর সদস্য সুবাস দাস, এলজিইডি ' র উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির,ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের পারাপার শিরোনামে দৈনিক জৈন্তাবার্তা, দৈনিক একাত্তরের কথা, দৈনিক ঢাকা প্রতিদিন,দৈনিক জনবানী সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদটি প্রকাশের পর তিনি সরেজমিন পরিদর্শন করেন।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান,বিভিন্ন পত্রিকার রিপোর্টের প্রেক্ষিতে আজ আমিসহ উপজেলা প্রকৌশলী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ কে নিয়ে জায়গায়টি সরেজমিন পরিদর্শন করি।তিনি বলেন,উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা/এমকে




