গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৪:১৭:৪০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস (২০২৪) উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,রেলি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার ১৭ মার্চ সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও রেলির মাধ্যমে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য সুবাষ দাস,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন,ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান সুমন প্রমুখ।

এসময় অন্যান্য সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানে আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি