ওসমানীনগরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির অনুরোধ প্রতিমন্ত্রীর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ওসমানীনগরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির অনুরোধ প্রতিমন্ত্রীর

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৭:১৬:৪৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির অনুরোধ প্রতিমন্ত্রীর

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রবিবার বিকেলে গোয়ালাবাজারে  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই অনুরোধ জানান তিনি। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলুর সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশাহিদ আলী, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদাল মিয়া, পীর মজনু মিয়া ও হারুন মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর রহমান , অর্থ সম্পাদক শাহ নুরুর রহমান সানুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ফেরদৌস খান ও লুৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আখলাকুর রহমান, শাহেদ আহমদ মুছা, আখলাকুর রহমান, গোলাম রব্বানী সুমন ও ওলি উল্যাহ বদরুল প্রমূখ। অনুষ্ঠানে ৬ শত  গরীব অসহায় ও পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি