সিলেটে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আনসার বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সিলেটে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আনসার বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৮:৩৮:১৩ পূর্বাহ্ন

সিলেটে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আনসার বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

সিলেটে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আনসার বাহিনীর শ্রদ্ধাঞ্জলি।


১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থাপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেন্জ এবং জেলার যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। 

এ উপলক্ষে সকাল ৮ ঘটিকায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেন্জের রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল,বিভিএম, পিভিএমএস।পরে সিলেট প্রশাসকের নেতৃত্বে সিলেট জেলা  স্টেডিয়ামের সামনে হতে র‍্যালি বের করা হয় এ সময় আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী,বিভিএমএস, রেন্জের সহকারী পরিচালক মশিউর রহমান মানিক, রেন্জের সিএ মোঃ জসীম উদ্দীন, জেলার সিএ এএসএম এনামুল হক, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পারে আমাদের বঙ্গবন্ধু ও অসমাপ্ত মহাকাব্য প্রমান্য চিত্র প্রদর্শন করা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভার আয়োজন করা ও কেক কাটা হয়।

বাদ জোহর সিলেট জেলা আনসার ভিডিপি জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবার এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি