মোল্লারগাঁও ইউনিয়নে জুয়েল আহমদের নির্বাচনী মতবিনিময়।
আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জুয়েল আহমদ বলেছেন মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দক্ষিণ সুরমাবাসীর সেবা করতে চাই, উপজেলা পরিষদ কে জনগণের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক রাখতে চাই,আমার নেওয়ার কিছু নাই আমি দিতে এসেছি,নির্বাচিত হলে আপনাদের আমানতের যথাযথ মূলায়ন করবো ইনশাআল্লাহ। জয় পরাজয় বড় কথা নয় আমি আপনাদের পাশে ছিলাম পাশে আছি আমৃত্যু আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
১৬ ই মার্চ শনিবার রাত্রে আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জুয়েল আহমদ'র সমর্থনে মোল্লারগাঁও ইউনিয়নের লামা-হাজরাই গ্রামে রুহেল আহমদ'র বাড়িতে লামা হাজরাই এলাকাবাসী আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
লামা-হাজরাই গ্রামের বিশিষ্ট মুরব্বী হুরু মিয়ার সভাপতিত্বে যুবনেতা সামায়েল আহমদ'র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আ.ন.ম আইয়ুব,আখল আহমদ,আমরু মিয়া,আনা মিয়া, লিয়াকত আলী,রাজু মিয়া,তারেক আহমদ,যুবনেতা নাজিম উদ্দিন,সুজন আহমদ,রুহেল আহমদ,নাজমুল আহমদ,মাহাবুব আহমদ, রিয়াজ উদ্দিন, হুসেন আলী,জমির আলী, রবিউল আহমদ, রুবেল আহমদ, রুমেল আহমদ,সাজু মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপু, লালাবাজার ইউনিয়নের সাবেক মেম্বার সিরাজ আহমদ, যুবনেতা আনছার আহমদ, জুবায়ের আহমদ শামিম, শ্রমিক নেতা আব্বাস আলী, আব্দুল হোসেন, যুব সংগটক জয়ন্ত গোস্বামী।
সভায় উপস্থিত শত শত মানুষ জনাব জুয়েল আহমদ'র প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাহাকে সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
জৈন্তাবার্তা/জেএ




