জৈন্তাপুরে স্কুলের বারান্দায় বসে ধূমপান: বাঁধা দেয়ায় নৈশপ্রহরীর উপর বখাটেদের হামলা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জৈন্তাপুরে স্কুলের বারান্দায় বসে ধূমপান: বাঁধা দেয়ায় নৈশপ্রহরীর উপর বখাটেদের হামলা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১০:৩০:৩০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে স্কুলের বারান্দায় বসে ধূমপান: বাঁধা দেয়ায় নৈশপ্রহরীর উপর বখাটেদের হামলা

হাসপাতালে ভর্তি আহত তফাজ্জল হোসেন।


জৈন্তাপুর সন্ধ্যায় স্কুলের বারান্দায় বসে ধূমপান করতে নিষেধ দেয়ায় নৈশপ্রহরীকে মেরে আহত করেছে স্থানীয় কিছু বখাটেরা।

আহত নৈশপ্রহরীর নাম তফাজ্জল হোসেন (৩৫)। সে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া (বাজারিকুল) গ্রামের সুরুজ আলির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৭ই মার্চ)  রাত ৮:০০ ঘটিকায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের বারান্দায় বসে ধূমপান ও বখাটেপনা করছিলো কেন্দ্রি গ্রামের আলম মিয়ার ছেলে শাকিল (২৫) সহ তার কিছু সহযোগী। 

এ সময় স্কুলের নৈশপ্রহরী তফাজ্জল তাদের বাঁধা দেয়ায় প্রথমে বাক-বিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে পাথর নিয়ে তার মাথায় ও শরীলের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করে তাকে স্কুলের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে রাংপানি কলেজের গভর্নিং বডির সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম সহ ব্যাবসায়ী আবু কালাম ও জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হাসপাতালে দায়িত্বরত ডাঃ মাঈশা জানান মাথায় আঘাত প্রাপ্ত হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। 

এ ব্যাপারে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস জানান এর আগেও এই বখাটেদের সাথে তার বাকবিতন্ডা হয়েছিলো। আজ তাকে সরাসরি আক্রমণ করা হয়। তিনি জানান স্কুল কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যায়। তিনি আরো বলেন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন সহ একালায় শিক্ষানুরাগী ব্যাক্তি ও স্হানীয়রা হাসপাতালে উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি