দক্ষিণ সুরমায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৩:৫৭:৫৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

প্রতিকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমা বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) বিকাল ৫টার দক্ষিণ সুরমার কদমতলি ঝালোপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান।

মৃত গৃহবধূর নাম সাহেদা আক্তার মর্জিনা। তার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাহেদার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামে। তিনি ঝালোপাড়া মসজিদ গলি এলাকার স্বামী নজরুল ইসলামকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নজরুল সিলেটের মোগলাবাজার এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের বরাতে সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে সাহেদার ঝগড়া হয়।এক পর্যায়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, স্বামীর ওপর অভিমান করে তিনি এ কাজ করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি