জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৩:২৬:৫৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫।


জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর সামনে সিলেটগামী একটি গরুবোঝাই পিকআপ (সিলেট- মেট্রো ১১-২২৬৪) এর সাথে যাত্রীবোঝাই লেগুনার সংঘর্ষে শিশু সহ পাঁচজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত আরো অন্তত ১০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মার্চ) বেলা ১২:৪৫ ঘটিকায় দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গোলী পাত্র (৫০), পুশ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫) ও পুশ পাত্রের সাত মাস বয়সী মেয়ে সুদর্শ্রী পাত্র, নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রী পাত্র (৩৫) ও সুভেন্দ পাত্রের মেয়ে ঋতু পাত্র। এ দূর্ঘটনায়  আহত হয়েছে আরো ১০ জন। তাদের মধ্য গুরুতর আহত পুশ পাত্র, জিদান পাত্র,লেগুনা চালক মিনহাজ, শ্যানলা পাত্র, প্রনতি পাত্র। তাদের সকলের বাড়ী জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় তারা সকলে  মঙ্গলী পাত্রের মেয়ের বিয়ের পর মাটিউরা (বৌভাত) অনুষ্ঠানে পাঁচটি লেগুনা ভাড়া করে উপজেলার মোকামপুন্জিতে যাচ্ছিলেন। গত দুই সপ্তাহ পূর্বে মঙ্গলির মেয়ে অনামিকার সাথে মোকামপুন্জির পুষ্টিং পাত্রের বিয়ে হয়। এদিকে সিলেট নগরীর জৈনিক এক ব্যাক্তি দরবস্ত বাজার থেকে গরুটি কিনে পিকআপ যোগে সিলেট যাচ্ছিলেন।

দূর্ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলি ও সুচিতার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিত্রী ও ঋতু মারা যায়। সাত মাসের শিশু সুদর্শ্রীকে আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ঘন্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ ছিলো। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও হাইওয়ে পুলিশ রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি