দক্ষিণ সুরমায় বালিশ চাপা দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় বালিশ চাপা দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৯:৪১:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় বালিশ চাপা দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

আটককৃত আনসার মিয়া।


সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে ছেলে।

সোমবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তপন মিয়া (৬৫)। তিনি সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বাসিন্দা। 

এদিকে এ ঘটনার পর পরই ঘাতক ছেলে আনসার মিয়াকে (৩৫) ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা তপন মিয়াকে বালিশ চাপা দেয় ছেলে আনসার মিয়া। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বাবা। পরে আশপাশের লোকজন ঘাতক ছেলেকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। 

সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর ছেলেকেও আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি