সিলেটে দুই হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সিলেটে দুই হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন

সিলেটে দুই হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

সিলেটে দুই হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক।


সিলেটের ২০০০ ইয়াবা বড়িসহ মো. নজরুলর ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) রাতে শাহপরাণ (রহ:) থানার সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার নজরুল জকিগঞ্জ উপজেলার আকদ্দছ আলীর ছেলে। তিনি বর্তমানে সৈয়দপুর এলাকার মকসুদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকতেন।  

জানা যায়, রোববার রাতে শাহপরাণ (রহ:) থানার সৈয়দপুর এলাকার মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার নিচে নজরুল ইসলাম ইয়াবা বিক্রি করছেন এমন সংবাদ পেলে অভিযানে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল পালানোর চেষ্টা করে। ওই সময় তার কক্ষে গিয়ে অভিযান চালিয়ে লকারের ভেতর থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি নজরুল ইসলামকেও গ্রেফতার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি