সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা।


এবার অবৈধভাবে ফুটপাত দখলকারী বিভিন্ন রেস্তোরাঁ ও দোকান মালিকের বিরুদ্ধে অভিযান করেছে সিলেট সিটি কর্পোরেশন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ মার্চ) প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

নগরীর বন্দরবাজার থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, মীরবক্সটুলা, নয়াসড়ক পয়েন্ট সহ আশেপাশের এলাকার ফুটপাত দখল করে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর গ্যাসের চুলা রেখে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করায় নগদ অর্থ ২৮ হাজার টাকা আদায় করা হয়। 

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের পর থেকে লাগাতার অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন কতৃর্পক্ষ। ফুটপাতে অবৈধ স্থাপনা এবং রাস্তা দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে সিসিকের এ অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি