সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বৃটিশ হাইকমিশনের ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বৃটিশ হাইকমিশনের ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৩:২৪:৪৯ পূর্বাহ্ন

সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বৃটিশ হাইকমিশনের ইফতার মাহফিল

সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বৃটিশ হাইকমিশনের ইফতার মাহফিল।


সিলেটে নানা শ্রেনীপেশার প্রতিনিধিত্বশীল বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

সোমবার (১৮ মার্চ) উপশহরস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্বে বৃটিশ হাইকমিশনার অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেট হচ্ছে একটি ঐতিহাসিক এলাকা। যুক্তরাজ্যের সাথে সিলেটের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের ৯০ শতাংশ হচ্ছেন সিলেটী। সিলেটের কারণে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক দিনে দিনে আরো চমৎকার হচ্ছে। যুক্তরাজ্যে সিলেটিদের অবদান খুবই অনন্য। যুক্তরাজ্য এবং সিলেট কীভাবে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করতে পারে তার উপর গুরুত্বারোপ করেন তিনি।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দৃঢ় সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে যুক্তরাজ্য।

ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫১ বছর পার করেছে বাংলাদেশ-বৃটেন। এ সময়ে ব্রিট বাংলা বন্ধন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সম্পর্কের ধারাবহিকতা ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে।

সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বৃটিশ হাইকমিশনার বলেন, সংযম ও শান্তির সমুহান বার্তা নিয়ে প্রতিবছরই ফিরে আসে মাহে রমজান। আর রমজানে সামাজের সবার সাথে একত্রে বসার সুযোগ করে দেয় এ ইফতার মাহফিল।

ইফতার মাহফিলে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতার মাহফিলে বৃটিশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ কর্মকর্তারা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি