আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৩:২৯:০৫ পূর্বাহ্ন

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার


সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে রাশেদ আহমদ (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মহানগরের ভিআইপি সড়ক সংলগ্ন মাদরাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, গত ৬/৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজি জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি