সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেপ্তার ১২
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেপ্তার ১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৪:৩১:৫২ পূর্বাহ্ন

সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেপ্তার ১২


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ১৯ মার্চ) ভোর রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৯ মার্চ মঙ্গলবার কোতয়ালী মডেল থানাধীন বেতেরবাজারস্থ মুড়ি ফ্যাক্টরির পিছনে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ১২ জুয়ারি গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের শাহপরাণ এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে বদরুল ইসলাম (৪৫), বরিশালের গৌরনদী এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে মো. জামাল হোসেন (৪৮), ঝিনাইদহ হরিনাকুন্ড এলাকার মো: নুরুল ইসলামের ছেলে মো.আব্দুর রশিদ (৩২), সিলেটের জালালাবাদ এলাকার মৃত গফুর মিয়ার ছেলে জয়নাল আবেদিন (৫৫), কিশোরগঞ্জের তাড়াইল এলাকার আসব আলীর ছেলে মো. বাবুল মিয়া(৩৫), সিলেটের শেখঘাট এলাকার আব্দুস সামাদের ছেলে কাওসার আহমেদ(৪৫), সিলেটের দক্ষিণ সুরমা এলাকার মৃৃৃৃৃৃৃৃৃৃৃত মোফাজ্জল হোসেনের ছেলে আহাদুজ্জামান(৫২), সিলেটের মিরাবাজার এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে মো. লিটন মিয়া (৪৫), সিলেটের সাহেবের বাজার এলাকার মৃত কালা মিয়ার ছেলে আলী হোসেন(৩০), পিরোজপুর নেছারাবাদ এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মো. কাইয়ুম (৫৫), সিলেটের মোগলাবাজার এলাকার মৃত হিরা মিয়ার ছেলে সিরাজ মিয়া(৪৮), হবিগঞ্জের সুলতানশি এলাকার মৃত তমিজ উল্ল্যাহর ছেলে আব্দুল হাই(৫৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালি মডেল থানায় নন এফআইআর নং-১২৩, তাং-১৯/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, ধারা মূলে, উক্ত আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি