নিরাপদ সড়কের দাবিতে তামাবিল মহাসড়ক অবরোধ ৪ঘন্টা পর প্রত্যাহার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

নিরাপদ সড়কের দাবিতে তামাবিল মহাসড়ক অবরোধ ৪ঘন্টা পর প্রত্যাহার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৪:৪০:০০ পূর্বাহ্ন

নিরাপদ সড়কের দাবিতে তামাবিল মহাসড়ক অবরোধ ৪ঘন্টা পর প্রত্যাহার


গতকাল সোমবার তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আদিবাসী পাত্র সম্প্রদায়ের ৬ জন নিহতের ঘটনায়, তামাবিল মহাসড়কে ঘন ঘন সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে ও নিরাপদ মহাসড়ক বাস্তবায়ন সহ বিভিন্ন দাবীতে তামাবিল মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার ( ১৯শে মার্চ) সকাল ১০:০০ ঘটিকা হইতে এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হয়। সিলেট তামাবিল মহাসড়কের বৃহত্তর জৈন্তার প্রবেশদ্বার জৈন্তাগেইট ঘাটেরচটি এলাকায় ৬ নং চিকনাগোল ইউনিয়নের সর্বস্তরের জনগন ও যুব, ছাত্রসংগঠনের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি পালন করেন।

এ সময় গতকাল দরবস্ত এলাকায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু সহ গত ৫ই মার্চ আলুবাগানে উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির ছেলে সহ তিন বন্ধু ও ১৯শে জানুয়ারী চারজন ছাত্রলীগের কর্মী সহ ঘন ঘন সড়ক দূর্ঘটনায় মৃত্যুর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেয়ায় উদ্বিগ্ন প্রকাশ করা হয়।

এ সময় সাধারণ জনগন মহাসড়কে অবস্থান নেয়। এসময় কেউ কেউ প্রতীকী কাফনের কাপড় পড়েও প্রতিবাদ করতে দেখা যায়। এ সময় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত এত মৃত্যুর পরও দূর্ঘটনা বন্ধে কোন কার্যকর পদক্ষেপ নেই। 

তারা অনতিবিলম্বে বেপরোয়া ডিআই পিকআপ সহ সকল যানচলাচল স্বাভাবিক করতে সড়ক মনিটরিং এর আহবান জানান। সেই সাথে তামাবিল মহাসড়কে অসংখ্যা স্হানে গর্ত, খানাখন্দ দ্রূত সময়ে সংস্কার ও মেয়াদ উত্তীর্ণ ফিটনেস বিহীন যান চলাচল রোধ ও অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ায় আহবান জানাতে থাকেন।

এ সময় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন কালে ঘাটেরচটি এলাকায় প্রশাসন, জনপ্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা এসে অবরোধকারীদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন। অবরোধ চলাকালীন সময়ে তামাবিল মহাসড়কের দুইপাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। 

পরে অবরোধকারীদের সাথে ও তাদের সকল দাবীর পরিপ্রেক্ষিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ সময় আলোচনায় অংশ নেন সিলেট জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার (ট্রাফিক)  রফিক আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারী পুলিশ সুপার ( গোয়াইনঘাট সার্কেল) শাহিদুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম), চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম,   চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময়  উপস্থিত জনতা নিরাপদ সড়ক বাস্তবায়নের বিভিন্ন দিক ও তাদের দাবী সমুহ তুলে ধরেন। পরে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সকল দাবী সম্মিলিত ভাবে বাস্তবায়ন ও সাধারণ যাত্রীদের দূর্যোগের কথা বিবেচনা করে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহবান জানানে দীর্ঘ চার ঘন্টা পরে তা প্রত্যাহার করা হয়। 

পরে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ উপস্থিত জনতার সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি নিরাপদ সড়ক বাস্তবায়ন সহ সকল দাবীর পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকারীদের ধন্যবাদ জানান এবং আগামীকাল ২০ শে মার্চ সকল দাবী বাস্তবায়ন, নিরাপদ সড়ক, বেপরোয়া যানবাহন রোধ ও সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যু ঠেকাতে  এক জরুরী সভায় অংশগ্রহণ করার অনুরোধ জানান। সভাটি তারাবির নামাজ পরে চিকনাগোল ইউনিয়ন পরিষদ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

এদিকে সোমবার রাত সাড়ে বারোটায় নিহত চারজনের ও ঘন্টাখানেক পর দুইজনের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। নিহত সকলের পরিবারকে জনপ্রতি ২০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়ার আশ্বাস প্রদান করা হয়েছে। এ দিকে গতকাল প্রত্যেক নিহত পরিবারকে নগত ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি