শাবিতে কর্মীসভায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম।
ছাত্রলীগের প্রতিটি কর্মীকে ছাত্ররাজনীতির নেতিবাচক বৈশিষ্ট্যকে পরিহার করার নির্দেশ দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
মঙ্গলবার (১৯ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের কর্মীদেরকে নেতিবাচক উপাদানগুলোকে বাদ দিতে। এই উপাদানগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে৷ এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যাতে সেটি হয় সাধারণ শিক্ষার্থীদের নির্ভরতার ঠিকানা। সাধারণ শিক্ষার্থীরা দক্ষতা, সাংস্কৃতিক, সমন্বয়গত উন্নয়নের ক্ষেত্রে ছাত্রলীগের নেতৃত্ব ভূমিকা রাখবে। সাধারণ শিক্ষার্থীদের আয়নায় নিজেকে দেখে ক্রমাগত পরিশুদ্ধ করে বাংলাদেশ ছাত্রলীগকে সত্যিকার অর্থেই বাংলাদেশের ছাত্র-আন্দোলনের আইকনিক মডেল হিসেবে গড়ে তুলতে হবে।
শাবিতে শাখা ছাত্রলীগের দ্রুততম সময়ে কমিটির অনুমোদন দেওয়া হবে জানিয়ে সাদ্দাম বলেন, এ কমিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করবে। পড়াশোনার পাশাপাশি এই ইউনিটের নেতারা হবেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কর্ণধার। উদ্ভাবন ও সৃজনশীলতায়ও তারা নেতৃত্ব দিবে।
সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালকের বক্তব্য দেন। এছাড়াও উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি রিপন মিয়া, আল আমিন রহমান, জয়নাল আবেদীন ও আবু সাঈদ কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স ও কাজল দাশ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, উপ দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, উপ-অটিজম বিষক সম্পাদক মো. ফাহিম চৌধুরী ও সদস্য ইমতিয়াজ রাব্বি প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর, সুনামগঞ্জ হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শীর্ষ নেতারা।
এদিকে কর্মীসভা উপলক্ষে দুইদিন আগে থেকে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা করেছে। রাত থেকে সকাল পর্যন্ত মঞ্চসজ্জা, সভার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে বিভিন্ন নেতা কর্মীর ব্যানার ফেস্টুন। তৃতীয় বারের মত কর্মীসভা পেয়ে খুশি তারা। স্বপ্ন দেখছেন নতুন কিছুর। প্রত্যাশা, আরও গতিশীল ছাত্র নেতৃত্ব ও নতুন কমিটির।
উল্লেখ, শাবিপ্রবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পদপ্রত্যাশী প্রায় ১১১ জন নেতা-কর্মী তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।
জৈন্তাবার্তা/জেএ




