বিশ্বনাথে যারা উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বিশ্বনাথে যারা উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৭:৫৮:৪৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে যারা উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে ইতিমধ্যে যারা গাম ঝরাচ্ছেন মাঠে শেষ পর্যন্ত তাদের ঠিকে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে নমিনেশন দাখিল ও বৈধতার মধ্যে দিয়ে।এখন পর্যন্ত ১২ জন প্রার্থীর নাম পাওয়া গেছে, যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নিতে দেশ ও প্রবাস থেকে প্রচার- প্রচারণায় মুটামুটি ব্যাস্থ সময় পার করছেন।

দলীয় সভা সমাবেশ, খেলাধুলার মাঠে অতিথি,  সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ, উঠান বৈঠক, ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে জানান দিচ্ছেন তাদের জোর প্রচারণা ও উপস্থিতি । পরিচিত অপরিচিতদের সাথে ভাব বিনিময় আর সমর্থন আদায়ে ঘুরছেন হাটবাজার, গ্রাম ও পাড়া-মহল্লায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, পেপার পত্রিকা, গাছে-গাছে, দোকান, বাসা বাড়ির দেওয়ালে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে তাদের সরব প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। এই কাজটি কেউ করছেন কর্মী সমর্থক দিয়ে, কেউ আবার টাকায় শ্রমিক খাটিয়ে কাজটি সেরে নিচ্ছেন। প্রার্থীদের পরিচিতি,  রাজনৈতিক আদর্শ,  সামাজিক কর্মকাণ্ড ও দেশী না প্রবাসী এইসব খোঁজ খবর পাওয়া যাচ্ছে তাদের প্রচার থেকে। তবে দেশের প্রার্থীর চেয়ে প্রবাসী প্রার্থীর সংখ্যা বেশি। এ পর্যন্ত প্রবাসী ৮ জন প্রার্থীর নাম পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী একাধিক প্রার্থী থাকায় ভোটের মাঠে জল্পনা কল্পনা চলছে অধিক। কারণ হিসেবে অনেকেই মনে করেন প্রবাসী প্রার্থীরা নির্বাচিত হওয়ার পর অফিসে দেওয়া সময়ের চেয়ে বিদেশে বেশি সময় কাঠান। নতুন ভোটারদের কাছে দেশীয় প্রার্থীরা পছন্দের তালিকায় রয়েছেন। সরজমিনে নতুন ভোটারদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার প্রত্যয় নিয়ে মাঠে জোর প্রচারণায় আছেন  ১২ জন চেয়ারম্যান পদপ্রার্থী। এই ১২জনের মধ্যে ৮ জনই হলেন প্রবাসী প্রার্থী। প্রবাসী প্রার্থীর তালিকায়  রয়েছেন বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমদ চৌধুরী। সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খান, যুক্তরাজ্য আ.লীগ নেতা আব্দুল রোসন চেরাগ আলী, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব লোকমান উদ্দিন, যুক্তরাজ্য আ.লীগ নেতা শামসাদুর রহমান রাহিন ও যুক্তরাজ্য প্রবাসী সফিক উদ্দিন।

নির্বাচনে অংশগ্রহন করতে এ পর্যন্ত ৬ জন প্রবাসী দেশে অবস্থান করছেন। ইতোমধ্যে তারা সবাই মাঠেও কাজ করছেন।

বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এ পর্যন্ত যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে প্রবাসী প্রার্থীই বেশি। দেশি প্রার্থীর চেয়ে প্রবাসী প্রার্থী সবসময় বেশি থাকেন এবং তাঁরা কেউ না কেউ বিজয়ী হন। এবারেও প্রবাসী প্রার্থীদের আধিক্য রয়েছে। তবে এবার একটি ভিন্ন চিত্র হয়তো দেখা যেতে পারে উপজেলা পরিষদ নির্বাচনে। সব মিলিয়ে দেশে অবস্থানরত প্রার্থীদের মধ্যে যারা রয়েছেন তাদের জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছে। দেশে থাকা প্রার্থীদের সবকিছু ঠিকঠাক চালিয়ে যেতে পারলে তাদের মধ্য থেকে কেউ না কেউ বিজয়ের হাসি হাসতে পারেন।

এছাড়া দেশে বসবাসরত ৪ জন প্রার্থীকেও মাঠে কাজ করতে দেখা যাচ্ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে মাঠে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিলেট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ,  জামায়াত সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

এম সি



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি