সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষানুরাগী নজরুল ইসলাম শামীম
দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন তামিম এজাজ হেল্পিং ফাউন্ডেশন এর চেয়ারম্যান, জাহানপুর গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নজরুল ইসলাম শামীম।
তিনি মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের দ্বীতল বিশিষ্ট ভবনের কাজের অগ্রগতির জন্য নগদ ১লক্ষ টাকা অনুদান দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে বিদ্যালয়ের প্রতিষ্টাতা আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জনান।
এসময় উপস্তিত ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক ইয়াকুব হোসেন,উপদেষ্টা জনাব জাকির আহমদ,শাহিন আহমদ,সহ গ্রামের মুরব্বি জনাব নুরুল ইসলাম, বারিক আলীসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




