দেওয়ানবাজারে শেখ নুরুল ইসলাম জিতুর গনসংযোগ ও মতবিনিময়।
আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে- চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী, রাজনৈতিক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব
শেখ নুরুল ইসলাম জিতু বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ ও মতবিনিময় করেছেন।
তিনি মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় স্থানীয় মাদ্রাসা বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণের সাথে ব্যাপক জনসংযোগ ও কুশল বিনিময় করেন।
এর আগে তিনি মোরারবাজার ও জনকল্যাণ বাজারে জনসংযোগ করেন।
এ সময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দুয়া ও সমর্থন কামনা করেন।
পরে ইউনিয়নের কলুমা গ্রামের- জনাব মাওলানা শাহজাহান আহমদের উদ্যোগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।
জৈন্তাবার্তা/জেএ




