সম্প্রতি সময়ে সিলেট তামাবিল মহাসড়কের ঘন ঘন সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রানহানী ও জৈন্তাপুর তথা তামাবিল মহাসড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবী পূরণের লক্ষ্যে তামাবিল মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকাল থেকে তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্হানে হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সামনে এই বিশেষ চেকপোস্টটি বসানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) । তিনি জানান ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে এবং চালক যাত্রীদের সচেতনতা সৃষ্টি করতে সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক আগামী এক সপ্তাহ এই বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হবে।
তিনি বলেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের ফিটনেস, চালকদের লাইসেন্স সহ বিভিন্ন বিষয়ে তদারকি করা হচ্ছে। এ ছাড়াও বেপরোয়া গতি এড়াতে সচেতনতা মুলক দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
এ সময় অপ্রাপ্তবয়স্ক এক গাড়ী চালককে নামিয়ে গাড়ী হাইওয়ে পুলিশের জিম্মায় রাখা হয়। সেই সাথে হেলমেট বিহীন ও পেপারস না থাকায় কয়েকটি মোটরসাইকেলকে আটক করা হয়। তিনি বলেন বর্তমানে তামাবিল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অসংখ্যা ভাঙা ও খানাখন্দে ভরপুর। এই সমস্ত ভাঙা থেকে রক্ষা পেতে চালকরা বিপরীত পথে চলে আসায় দূর্ঘটনা আরো বৃদ্ধি পাচ্ছে। তাই মহাসড়কের এই অংশগুলো দ্রূত সময়ের মধ্যে সংস্কার করার আহবান জানান তিনি।
তিনি বলেন বিশেষ এই চেকপোস্ট জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে পুলিশ যৌথভাবে পরিচালনা করবে। এছাড়াও আগামী এক সপ্তাহ তামাবিল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ভিন্ন ভিন্ন সময়ে চেকপোস্ট বসানো হবে।
তিনি তামাবিল মহাসড়ককে নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। সেই সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ব্যাস্ততম সময়ে সকলকে সতর্কতার সহিত সড়কে চলাচল এবং সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানান।
জৈন্তাবার্তা/এমকে




