অবিরাম দমকা বাতাসে জৈন্তাপুরে জনজীবনে স্থবিরতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

অবিরাম দমকা বাতাসে জৈন্তাপুরে জনজীবনে স্থবিরতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০৪:৪৪:৫৬ পূর্বাহ্ন

অবিরাম দমকা বাতাসে জৈন্তাপুরে জনজীবনে স্থবিরতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন

অবিরাম দমকা বাতাসে জৈন্তাপুরে জনজীবনে স্থবিরতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন।


বুধবার (২০শে মার্চ) সকাল থেকে জৈন্তাপুরে অবিরাম দমকা বাতাস বয়ে যাচ্ছে। উত্তর পূর্ব কোন থেকে আসা এই দমকা বাতাস দুপুর ১২টার পর থেকে বাতাসের গতিবেগ বাড়তে থাকে।

এদিকে বাতাসের সাথে বৃষ্টি না থাকায় প্রচন্ড ধূলিঝড়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষকরে জৈন্তাপুর ৪ নং বাংলা বাজার এলাকা থেকে পাথর মেশিন জোনে শুকনো পাথরের ডাষ্ট বাতাসের সাথে মিশে পরিবেশ মারত্মক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায় আলুবাগান তামাবিল স্থলবন্দর এলাকায় ঘূর্ণি বাতাসের কারণে ধূলোয় সাদা হয়ে গেছে পুরো এলাকা। স্হানীয় পাথর শ্রমিকদের সাথে আলাপ কালে জানা যায় বৃষ্টি হলে এতো ধুলোবালি হতো না। বাতাসের সবচেয়ে বেশী গতি জৈন্তাপুর অংশে মেঘালয় পাহাড়ে সন্নিকটে।

এদিকে অবিরাম দমকা বাতাস বয়ে চলায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বারোটার পর বিদ্যুৎ সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার বলেন সকালে থেমে থেমে দমকা বাতাস হওয়াও ১১ কেভি লাইনে কয়েকটি স্হানে ফল্ট ধরা পড়ে।বর্তমানে  সব ফল্ট ঠিক করা হয়েছে। কিন্তু থেমে থেমে দমকা ও ঘূর্ণন বাতাস হওয়ায় জৈন্তাপুর, চাংহিল ও জাফলং ফিডার বন্ধ রাখা হয়েছে।

 এ ছাড়াও বিদ্যুৎ অফিসের লাইনম্যান গাড়ী দিয়ে ১১ কেভির বিভিন্ন অংশে চেকআপ অব্যাহত রেখেছে যাতে করে কোন অংশে ফল্ট হলে তা দ্রুত সারানো যায়। তিনি বলেন দমকা বাতাস স্বাভাবিক হলে বিদ্যুৎ সচল করা হবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ২০ তারিখ থেকে সপ্তাহব্যাপী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টিবলয় জুঁই সক্রিয় থাকবে। সেই সাথে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পরিমাণ বাড়তে পারে।  বর্তমানে জৈন্তাপুরে এক পশলা বৃষ্টির জন্য অধীর অপেক্ষায় সাধারণ মানুষ। এতে অন্তত এই ভয়াবহ ধূলোবালি হতে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি