জকিগঞ্জে ব্যবসায়ী হত্যার ২৪ ঘন্টার মধ্যে খুনী গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

জকিগঞ্জে ব্যবসায়ী হত্যার ২৪ ঘন্টার মধ্যে খুনী গ্রেপ্তার

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০৪:৫১:০১ পূর্বাহ্ন

জকিগঞ্জে ব্যবসায়ী হত্যার ২৪ ঘন্টার মধ্যে খুনী গ্রেপ্তার

জকিগঞ্জে ব্যবসায়ী হত্যার ২৪ ঘন্টার মধ্যে খুনী গ্রেপ্তার।


সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কাঠমিস্ত্রীর বাটালের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল আহমদ জুবেলের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে একমাত্র অভিযুক্ত ঘাতক সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) ভোররাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সাজু জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দী গ্রামের ফুরু মিয়ার ছেলে। খুনী সাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।

গত শনিবার (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে গন্ধদত্ত গ্রামের হারিছ আলীর ছেলে রুবেল আহমদ জুবেল(৪৮) কে পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডের রুহুল আমিন শায়েকের ধান-চালের দোকানে গিয়ে কাঠমিস্ত্রীর কাজের ব্যবহৃত বাটাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সাজু আহমদ। পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জুবেল মারা যান। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। গতরাতে জুবেলকে দাফন করা হয়। হামলাকারী সাজু আহমদ সম্পর্কে নিহত জুবেলের বেয়াইর ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রী।

গত কয়েকমাস থেকে জকিগঞ্জে ঘনঘন খুন-খারাবি, চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক এই হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে খুনীকে গ্রেফতার করার জনমনে স্বস্তি ফিরে এসেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি