ছবি : নিজস্ব
জৈন্তাপুর উপজেলায় সিলেট তামাবিল মহাসড়কের সম্প্রতি সময়ে আশঙ্কাজনক হারে দূর্ঘটনা ও প্রানহানীর ঘটনায় মহাসড়কে দূর্ঘটনা রোধে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান ও লেগুনা চালক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।
বুধবার ( ২০ মার্চ) বিকেলে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান ও লেগুনা চালক সমিতির নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় কালে নিরাপদ সড়ক বাস্তবায়নে তাদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কোন অদক্ষ চালককে গাড়ী না দেয়ার অনুরোধ করেন। এ ছাড়া মহাসড়কে বেপরোয়া ভাবে যাত্রী কিংবা পন্যবাহী গাড়ী না চালাতে আহবান জানানো হয়। সড়ক মহাসড়কের আইন মেনে ফিটনেসবিহীন কিংবা লাইসেন্স ছাড়া কেউ যাতে রাস্তায় না নামে। এ ছাড়া সড়ক মহাসড়কে যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টি না করতে চালকদের প্রতি আহবান জানানো হয়।
এ ছাড়াও পন্য পরিবহনের ক্ষেত্রে কোন প্রকার অবৈধ পন্য কিংবা মাদক জাতীয় পন্য পরিবহন না করতে নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দদের প্রত্যেক চালক ও মটরস্টাফদের নিয়মিত মনিটরিং এ রাখার আহবান জানান তিনি।
এ সময় চালক সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টি ও নিরাপদ সড়ক বাস্তবায়নে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। সেই সাথে মহাসড়কে অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক বন্ধ করার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোহাম্মদ আল আমিন, উপ পরিদর্শক ( সেকেন্ড অফিসার) সাহিদ মিয়া, জৈন্তাপুর ট্রাক,পিকআপ, কাভার্ড ভ্যান চালক সমিতির সভাপতি ( ভারপ্রাপ্ত) অলিউর রহমান ইদন, সিনিয়র সদস্য আজিজুর রহমান পাখি, সাইফুল ইসলাম, দরবস্ত লেগুনা চালক সমিতির সভাপতি মো বশির আহমদ, ট্রাক চালক সমিতির মো শাহাবুদ্দিন, ইসলাম উদ্দিন, আজমত উল্লাহ্ সহ অন্যান্যরা।
এম সি




